Monday, January 11, 2021

ঢাকার মুহাম্মদপুর বছিলা সিটি মনোমুগ্ধকর, নিরাপদ ও আধুনিক ঢাকার


 

ফ্লাট কিনার আগে কি কি বিষয় জানা জরুরী।

 আসসালামু আলাইকুম,

Pacific Apartments Ltd এর পক্ষ থেকে শুভেছা নিবেন। আমি আপনার মূল্যবান একটু সময়  নেওয়ার জন্য দুঃখিত।

আমাদের সকল বাবা মায়ের একটা সোনালী  স্বপ্ন থাকে প্রিয় সন্তানের জন্য একটা নিরাপদ  বাসস্থানের ব্যবস্থা করে যাওয়া। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সারা জীবনের কষ্ঠার্জিত  জমানো অর্থ সঠিক জায়গায় বিনিয়োগে  আমরা অনেকেই ব্যর্থ হই। লোভনীয় এবং সস্তা অফার দেখে অনেকেই কোয়ালিটি, কোম্পানির অভিজ্ঞতা, কোম্পানির অতীত অর্জন চেক করার প্রয়োজন মনে করি না।

স্যার আমি ধরে নিচ্ছি আপনি আপনার প্রিয় সন্তানের নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবায়নে জন্য শহরের বিভিন্ন Developer কোম্পানীতে ভিজিট করছেন বা শুরু করবেন। আপনি নিশ্চয় নিম্নের বিষয় গুলো মাথায় রাখবেন যাতে করে কোন প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা না থাকে।

০১. যে জায়গার উপর বিল্ডিং অবস্থিত সেই জায়গার সকল প্রকার কাগজপত্র ঠিক আছে কিনা চেক করে নিতে হবে। আপনি জমির কাগজপত্র ব্যাপারে অভিজ্ঞ না হলে একজন ভাল উকিল দ্বারা অবশ্যই চেক করে নিবেন। CS,SA,RS,BS সহ সকল মূল দলিল ঠিক আছে কিনা চেক করা খুবই জরুরী।

০২. কোম্পানি যদি Land Owner এর সাথে Joint Venture এ প্রজেক্ট করেন তাহলে অবশ্যই Joint Venture Agreement চেক করে নিতে হবে। আপনার কাছে যে Unit sale করছে সেটা আসলে কোম্পানির Ownership আছে কিনা। অনেক সময় এক ইউনিট দেখিয়ে অন্য ইউনিট রেজিস্ট্রেশান করে দেন।

০৩. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি চকচকে, সুন্দর ও আকর্ষণীর রেডি ফ্ল্যাট দেখছেন কিন্ত এর ভিতর কি ম্যাটেরিয়াল দিয়ে  তৈরি তাহা আপনি জানেন না সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট  ম্যাটেরিয়াল এর বিল ও চালান কপি চেক করতে পারেন। এর পাশাপাশি বিলের কপি থেকে নাম্বার নিয়ে ম্যাটেরিয়াল সরবরাহকারীকে কল করে Technically জিজ্ঞাস করতে পারেন  এই Developer কোম্পানি কি পরিমাণ মাল নিয়াছে। কারন অনেক সময় Branded & Non Branded মিক্সড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়।

০৪. আরও একটি গুরুত্ব পূর্ণ বিষয় আপনি যে বিল্ডিংএ ফ্লাট কিনতে চাচ্ছেন সেই বিল্ডিংএ কারা কারা ফ্লাট ওনার আছেন তাদের পরিচয়, তাদের প্রফেশন কি তা ভাল করে জেনে নিতে হবে। কারন আপানার  বাড়ীর পরিবেশ কেমন থাকবে সেটা নির্ভর করে আপনার প্রতিবেশি কারা। আপনার ও আপনার সন্তানের নিরাপত্তা অনেকটাই আপনার দুষ্ট প্রতিবেশি বিঘ্ন ঘটাতে পারে। 

০৫. Joint Venture project এর ক্ষেত্রে সাধারণত ল্যান্ড ওনার প্রায় ৫০% ফ্লাটের মালিক থাকেন এবং অনেক সময়  তিনি নিজেও ওই বিল্ডিংএ থাকেন। এই ক্ষেত্রে কিছু দুষ্ট Land Owner  সম্পূর্ণ বাড়ীর মালিকের মত আচরণ করেন। এই ক্ষেত্রে অন্য ফ্ল্যাট ওনাররা ফ্ল্যাট মালিক হওয়া স্বত্বেও ভাড়াটিয়ার মত থাকতে হয়।

০৬. আরেকটা বিষয় খেয়াল রাখা জরুরী যে, ফ্লাটের ম্যাজারমেন্ট (Typical Area, Common Space & Car Parking+Utility) খুব ভাল করে জেনে নেয়া। এখানে একটা বড় ধরনের শুভংকরের ফাঁকি থাকে।    

০৭. সব কিছু সময় নিয়ে সঠিকভাবে চেক করে নিয়ে সিন্ধান্ত গ্রহন করিলে আশা করি আপনার বিনিয়োগ সফল হবে ইনশাল্লাহ।

# তবে যে সকল কোম্পানী ১০০% ল্যান্ড ক্রয় করে Develop করে তাদের  ক্ষেত্রে রিস্ক অনেকটাই কমে যায়।

আপনার মূল্যবান সময় নিয়ে মেইলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে যেকোন পরামর্শের জন্য আপনার পাশে থাকতে পারলে ধন্য হব। 

আপনার জীবনের কষ্ঠার্জিত  জমানো অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ ও সফল হউক এই প্রত্যাশায় PACIFIC APARTMENTS LTD.

father gifts .jpeg


শুভকামনায়,

শহীদুল শহিদ

ডিরেক্টর (মার্কেটিং)

প্যাসিফিক এপারম্যান্টস লিমিটেড।

কলঃ ০১৩০১৫০৮৩৬০,০১৭০১৬৮৫৬৯৮

মোহাম্মদপুরঢাকা-১২০৭.          

                    

Pacific Supreme